শিরোনাম :
ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত দীর্ঘদিনের ভোগান্তির রাস্তা রক্ষা করলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ : মুরাদনগরের পাহাড়পুরে সড়ক নির্মাণের কাজ শুর ★প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ ঝালকাঠি আশ্রয়ণ-২ প্রকল্পে ঘর নির্মাণে অনিয়ম ,সাবেক ইউএনও রুম্পা সিকদারকে শাস্তি কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। আশুলিয়া থেকে,গাঁজা চোলাই মদ, ইয়াবা সহ গ্রেফতার ৪ জ্বালানি সংকটে শুকিয়ে যাচ্ছে মাঠ: দিশেহারা শৈলকুপার কৃষক ঘাটাইলে বন বিভাগের জমি দখল চক্রে দুই গ্রেপ্তার মেহেরপুরের গাংনীতে লরি বোঝায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পুলিশ হেফাজতে ভোলার মনপুরায় জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিন দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষতি! টেকনাফে কোস্ট গার্ডের বড় অভিযান: ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ নওগাঁর মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি আটক টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৭ আসামি গ্রেফতার চুয়াডাঙ্গার মানুষ টানা তাপপ্রবাহে অতিষ্ঠ আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত এ কে এম সাখাওয়াত হোসেন হিমু হাওলাদার এর পক্ষ থেকে শায়েস্তাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর কাণ্ড: ৪ জন আটক টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সীমান্তে র‌্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গার মানুষ টানা তাপপ্রবাহে অতিষ্ঠ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ আসাদুজ্জামান আসাদ ‌ স্টাফ রিপোর্টর:- টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গত দুই দিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সাড়ে ৬ ডিগ্রি সেলসিয়াস। ৩১ মার্চ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। শুক্রবার ( ৩ এপ্রিল সকাল থেকে একই ধরনের তাপমাত্রা বিরাজ করছে। বেলা ১২ টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৩৯ ভাগ।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করে চুয়াডাঙ্গার জনপদ। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, এপ্রিলের প্রথম দিনেই চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। ওই দিন বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার থেকে জেলার উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি অতিক্রম করেছে।তিনি আরো জানান, এই ধরনের তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com