মোঃ মাজেদুল ইসলাম, জেলা প্রতিনিধি জামালপুর৷
দিনব্যাপী ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে পথসভা করেন এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন৷
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর-৫ আসনেই বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা প্রচার-প্রচারণা ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় জামালপুর-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন দিনব্যাপী সদর উপজেলার ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা ও পথসভায় বক্তব্য রাখেন।
এসময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন৷
যেসব এলাকাগুলোতে পথসভা অনুষ্ঠিত হয়েছে, ঘোড়াধাপ ইউনিয়নের ঘোড়াধাপ বাজার, হরিণাকান্দা, চিথলিয়া, হরিপুর, বড় গজিয়ারপাড়, ভারুয়াখালী বাজারে এই পথসভা হয়েছে।
ঘোড়াধাপ ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা শেষে অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বাঁশচড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় লাহিড়ীকান্দা বাজার, কুটেরটেকি বাজার, ভাটি জামিরা, বৈঠামারি মোড়, গোপালপুর বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর প্রচারণা ও পথসভায় অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের সফরসঙ্গী হিসাবে রয়েছেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, সহ-সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুনসহ দলীয় নেতৃবৃন্দ।