
শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি, প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম।
১১ জুন ২০২৬, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন
সংশ্লিষ্ট কর্মকর্তা।
প্রজ্ঞাপনে জানানো হয়,
দেশের পাঁচ জেলায় (ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, পঞ্চগড় ও মৌলভীবাজার) নতুন পুলিশ সুপার নিয়োগসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
এরই অংশ হিসেবে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে এপিবিএনে (Armed Police Battalion) বদলি করা হয়েছে।
এদিকে মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ঝিনাইদহের নতুন এসপি মনোনীত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। জেলাবাসী আশা করছেন, তাঁর দক্ষ ও পেশাদার নেতৃত্বের মাধ্যমে ঝিনাইদহের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে।