শিরোনাম :
“চাঁদ দেখা গেছে: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির মাস” বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী লালমোহন বাজারে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আইনজীবী ফোরামের মিষ্টি বিতরণ  যশোরে টায়ারের জেল তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভাষা দিবস ও শহীদ দিবসে শ্রদ্ধা ও সম্মান জানাতে শ্রীপুরে ব্যাপক প্রস্তুতি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী। ঝিনাইদহে ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে এসপি জনাব মোঃ মাহফুজ আফজালের সংবর্ধনা, শাসক নয়, সেবক হতে চান নবনির্বাচিত এমপি ডা. আব্দুস সালাম বাবার নিবার্চনে নিরলসভাবে পরিশ্রম করলেন ডা. কাসফিয়া সালাম নির্ঝর নির্বাচিত জয় হয়েই  হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিলেন কায়কোবাদ মুরাদনগরে দ্বিমুখী লড়াই, সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত তিন দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু। ঘোড়াঘাটে অটো ছিনতাইকারী গ্রেপ্তার ১। পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ঝিনাইদহে ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে এসপি জনাব মোঃ মাহফুজ আফজালের সংবর্ধনা,

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

শারমিন আরা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি,

ঝিনাইদহে ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোঃ রিন্টু মিয়াকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল
সম্মাননা প্রদান করেন ,রবিবার ১৫/২/২০২৬ তারিখ সকাল
১১,৪৫ ঘটিকায় ,

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে এ সম্মাননা প্রদান করা হয়,

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ও সাদামাটা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান
করা হয়।

উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাই দেশের অর্থনীতির অন্যতম শক্তি।
প্রবাসে কঠোর পরিশ্রম করে তারা যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, তা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
তিনি আরও বলেন, প্রবাসীদের অবদান স্বীকৃতি দিতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্মাননা প্রাপ্ত মোঃ রিন্টু মিয়া ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের শমসের আলীর ছেলে। নবম শ্রেণি পাস করে ২০১২ সালে কৃষিশ্রমিকের ভিসায় ইতালিতে পাড়ি জমান তিনি।
জমিজমা বিক্রি করে ও দীর্ঘ চার বছর দালালের পেছনে ঘুরে অবশেষে বিদেশ যাত্রা সম্ভব হয় তার।

দীর্ঘ ১৩ বছরের
কঠোর পরিশ্রমে তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের স্বচ্ছল জীবন নিশ্চিত করেছেন।

এছাড়া ইতালিতে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করে অর্ধশতাধিক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, যা দেশের যুবসমাজের জন্য
অনুকরণীয় দৃষ্টান্ত।

২০২৩ সালে তিনি সরকারি ভাবে ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি লাভ করেন।

বর্তমানে নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। এবং ২৪ এর আন্দোলনে তিনি সামনের সারিতে ভূমিকা রেখেছেন রেমিট্যান্স বন্ধ
করে দিয়ে, এবং আন্দোলনের পরে আবারো নিয়মিত সক্রিয় থেকেছেন রেমিট্যান্স যোদ্ধা হিসাবে ,

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং সাংবাদিকবৃন্দ ‌,

প্রবাসে থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা রিন্টু মিয়ার এ সম্মাননা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং এটি অন্য প্রবাসীদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সচেতন মহল, তার সার্বিক সাফল্য কামনা করেছেন সকলে ‌।

এ ব্যাপারে মোঃ রিন্টু মিয়া জানান এমন সম্মাননা পেয়ে তিনি গর্বিত এবং আনন্দিত ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com