
নুরুল হোসাইন:
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে কক্সবাজার সী সাইড হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, ৩ মার্চ ২০২৬ ইং (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বড়তলী প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পালংখালী এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে রেফার করা হয়। পরবর্তীতে কক্সবাজার সী সাইড হাসপাতালে ভর্তি করার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার বাম হাতের আঙুল, ডান হাত ও বাম পা ভেঙে গেছে। তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা অস্ত্রোপচার সম্পন্ন করেন।
বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। সহকর্মী সাংবাদিকরা দেশবাসীর কাছে তার জন্য দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
Leave a Reply