
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মেসবাহ্ উদ্দিন এর তত্বাবধানে এসআই(নিঃ) জুম্মান খাঁন, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প, সংগীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযান ডিউটি করাকালে আজ ২১/১০/২০২৬ খ্রি. বিকাল ১৬:০৫ ঘটিকায় দামুড়হুদা থানাধীন কার্পসডাঙ্গা গ্রামস্থ কার্পসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সামনে আব্দুল আহাদ ট্রেডার্স নামীয় দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ জহিরুল হক(৪০), পিতা- মৃত আবুল দফাদার, মাতা- মৃত হাওয়া খাতুন, সাং- সদাবরী পশ্চিমপাড়া, ২। মোঃ আসানুর হক(৩৫), পিতা- মৃত জালাল উদ্দিন, মাতা- মোছাঃ পানসোনা খাতুন, সাং- সদাবরী মাদ্রাসাপাড়া, উভয় থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়ের হেফাজতে থাকা চোরাই পথে ভারত থেকে পাচারকৃত পন্য ১। POND’S Bright Beauty Face Wash: ১৭৬ পিস, প্রতিটি ১০০ গ্রাম; আনুমানিক মূল্য ৯১,৫২০ টাকা।
২। NIVEA Soft Cream: ১,১০৩ পিস, প্রতিটি ২৪.৬ গ্রাম; আনুমানিক মূল্য ১,৫৪,৪২০ টাকা।
৩। Clobetasol Propionate & Gentamicin Sulphate Cream: ৬৮০ পিস, প্রতিটি ৩০ গ্রাম; আনুমানিক মূল্য ৬৮,০০০ টাকা।
৪। ব্যাটারিচালিত পাখি ভ্যান: দুটি পুরাতন ও সচল ভ্যান; আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা।
পুলিশ উদ্ধারকৃত আলামত যথাযথ জব্দ তালিকা প্রস্তুতপূর্বক জব্দ করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারি, দস্যু, ছিনতাইকারী, ডাকাত ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ ও চোরাচালান দমনে সর্বদা তৎপর।