মোঃ ইসমাইল হোসেন নবী সিনিয়র রিপোর্টার,রাজশাহী রাজশাহীর দূর্গাপুর উপজেলার ২নং কিসমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামে এক অসহায় পরিবারের মা-হারা শিশুর পাশে মানবিক সহায়তা নিয়ে আবারও ছুটে গেলেন, ইউএনও উম্মে হাবিবা ফারজানা। এ নিয়ে দূর্গাপুর উপজেলার পৌরসভা ৭ টি ইউনিয়ন জুড়ে সর্বস্তরের সাধারণ মানুষের হৃদয়ে খুব স্বল্প সময়ে জায়গা করে নিয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী রিপা (২২) বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারটি অত্যন্ত দরিদ্র এবং তাদের ২ বছরের শিশুসন্তান সিন্থিয়া শারীরিকভাবে হাঁটতে ও চলাফেরা করতে পারে না। মাতৃহীন শিশুটির এই কষ্টের কথা স্থানীয় গ্রাম পুলিশ রাজু আহমেদ বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) বরাবর জানান । সংবাদ পেয়েই খুব দ্রুত (১২ আগস্ট) বুধবার সকালে সরাসরি শিশুটিকে দেখতে তার বাড়িতে ছুটে যান। শিশুটির বর্তমান অবস্থা ও পরিবারের সার্বিক পরিস্থিতি সরোজমিনে খোঁজ খবর নেন । তাৎক্ষণিকভাবে তাদের হাতে নগদ অর্থ ৫,০০০ টাকা সহ খাদ্যসামগ্রী এবং ফলমূল তুলে দেন। এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, সকালে শিশুটিকে দেখতে তাদের বাসায় গিয়েছিলাম। পরিবারের সচ্ছলতা না থাকায় নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শিশুটির চিকিৎসা প্রয়োজন, তাই পরিবারটিকে উপজেলা কার্যালয়ে আসতে বলা হয়েছে। আমরা তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।উল্লেখ্য, দুর্গাপুরে যোগদানের পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রেখে চলেছেন এই কর্মকর্তা। সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে সেবা দিয়ে বর্তমানে তিনি উপজেলাজুড়ে মানবতার মমতাময়ী হিসেবে দূর্গাপুর উপজেলা বাসিদের হৃদয়ে জায়গা করে নিয়ে ভালোবাসায় আসক্ত হলেন উম্মে হাবিবা ফারজানা।
