প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৮:৪৭ পি.এম
দৈনিক মাতৃ জগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাওয়াত কার্ড ও পত্রিকা হস্তান্তর
সিলেট প্রতিনিধি: জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওলীউর রহমান ওলী-এর হাতে প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত কার্ড ও দৈনিক মাতৃ জগত পত্রিকার কপি হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎকালে দৈনিক মাতৃ জগত পত্রিকার পক্ষ থেকে তাঁর হাতে প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র ও পত্রিকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মাতৃ জগতের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ ফয়ছল কাদির, মহানগর প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া, দক্ষিণ সুরমা প্রতিনিধি রবিউল ইসলাম ফজর এবং ফটো সাংবাদিক জাহেদ আহমেদ সাকিলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে ওলীউর রহমান ওলী দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক মাতৃ জগত দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ক্ষেত্রে যে পথচলা অব্যাহত রেখেছে, আগামী দিনেও তা আরও সমৃদ্ধ হবে—এটাই প্রত্যাশা।” তিনি আরও বলেন, “দৈনিক মাতৃ জগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।” দৈনিক মাতৃ জগত পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার পাঠক, সাংবাদিক, প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। দৈনিক মাতৃ জগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।