
মনির হোসেন ঢাকা জেলা প্রতিনিধি ধামরাই যাত্রাবাড়ী মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। ৩১/৩/২০২৬ তারিখে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটো রিস্কা চালকের নাম আব্দুল বারেক (৪৫)গ্রাম:বোমনাতি, থানা:ডোমরা, জেলা: নীলফামারী। তিনি আইনগণ আবুবক্কর এর বাসায় ভাড়া থাকেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩১/৩/২০২৬ তারিখে আনুমানিক রাত ১১:৩০ টার দিকে অটোরিকশাটি ধামরাই যাত্রাবাড়ী দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক চাপা দিয়ে ঘাতক ট্রাকটি অতি দ্রুত পালিয়ে যায়। সংঘর্ষ ফলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর যাত্রাবাড়ী মোড় এলাকায় স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গতিরোধক বা স্পিডব্রেকারের দাবি জানান। তাদের অভিযোগ, এই মোড়টিতে প্রায়ই বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে থাকে।
Leave a Reply