
মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও আসন্ন নাটোরের নলডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন পাঠান।
মঙ্গলবার (২৪ মার্চ-২০২৬) রাতে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান আনুষ্ঠানিকভাবে পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
এসময় বিএনপি নেতা গিয়াস উদ্দিন পাঠান বলেন, আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবো। তিনি আরও বলেন, নাটোরের অভিভাবক আমাদের প্রিয় নেতা, বারবার নির্বাচিত এমপি, জাতীয় সংসদের মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের সহযোগিতায় নলডাঙ্গা বিএনপি সংগঠনকে শক্তিশালী করে পৌরবাসীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অবদান রাখবো, ইনশাআল্লাহ।
পরিশেষে তিনি মেয়র হিসেবে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে সকলের নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply