
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দেখতে চান ৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও নাচোল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সফিকুল ইসলামকে । চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চারটি ইউনিয়নে পাড়ায় মহল্লায় চায়ের আড্ডায় এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। মাঠের নেতা,ঘাটের নেতা ,মাটি ও মানুষের নেতা শফিকুল ইসলাম। ১৯৯২ এর এসএসসি ব্যাচ ,নাচোল কলেজে সায়রা- শফিকুল পরিষদের অন্যতম সংগঠক ছাত্র রাজনীতি দিয়ে বেড়ে ওঠা এই সফিকুল। ছাত্র রাজনীতির পরে তিনি স্বেচ্ছাসেবক দলে এসে স্বেচ্ছায় মানুষের পাশে শ্রম দেয়া শুরু করেন। তার নেশা ও পেশা ছিল মানুষের উপকার করা। বাবার হোটেলে খেতেন আর ইয়ামাহা একটি মোটরসাইকেল নিয়ে নাচোল উপজেলার চারটি ইউনিয়নে গণমানুষের কাছে জনপ্রিয়তা অর্জনে স্বেচ্ছায় ছুটের যেতেন মানুষের দ্বারপ্রান্তে। বিভিন্ন কাজ কর্মের বিনিময়ে নাচোল উপজেলা বিএনপির সহ-সভাপতি সফিকুল ইসলাম তৃণমূলের কাছে হয়ে ওঠেন চোখের মনি। তৃণমূল থেকে আমজনতা জনমনে উঠেছে ঝড় সফিকুল ইসলাম কে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা আমাদের মাঝে চাই। নাচোল উপজেলার নেতৃত্ব পর্যায়ে ৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা সকল মানুষের দোয়া নিয়ে এগোতে চাই নাচোল ইউনিয়নের চেয়ারম্যান আগামী উপজেলা নির্বাচনে। খেটে খাওয়া মেহনতী মানুষদের মনস্কামনা কতটুকু পূর্ণ হবে এটা নীতি নির্ধারকদের বিবেচনার উপর নির্ভর করবে। তবে চারটি ইউনিয়ন ও পৌরসভার জনগন জনপ্রিয় নেতা সফিকুল ইসলামকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এ বিষয়ে মুঠো ফোনে সফিকুল চেয়ারম্যানের সাথে কথা বললে মর্নিং বিডি ও স্বাধীন বাংলা পরিবারকে আশ্বাসিত করেন জনগণ যদি আমাকে চায় তাহলে আমার পিছে সরার কোন সুযোগ নেই। আমার রাজনীতি খেটে খাওয়া মেহনতি ও হতদরিদ্র মানুষ নিয়ে তাদের সুখেই আমি সুখী আমি তাদের পাশে থাকতে চাই।