শিরোনাম :
“চাঁদ দেখা গেছে: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির মাস” বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী লালমোহন বাজারে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আইনজীবী ফোরামের মিষ্টি বিতরণ  যশোরে টায়ারের জেল তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভাষা দিবস ও শহীদ দিবসে শ্রদ্ধা ও সম্মান জানাতে শ্রীপুরে ব্যাপক প্রস্তুতি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী। ঝিনাইদহে ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে এসপি জনাব মোঃ মাহফুজ আফজালের সংবর্ধনা, শাসক নয়, সেবক হতে চান নবনির্বাচিত এমপি ডা. আব্দুস সালাম বাবার নিবার্চনে নিরলসভাবে পরিশ্রম করলেন ডা. কাসফিয়া সালাম নির্ঝর নির্বাচিত জয় হয়েই  হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিলেন কায়কোবাদ মুরাদনগরে দ্বিমুখী লড়াই, সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত তিন দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু। ঘোড়াঘাটে অটো ছিনতাইকারী গ্রেপ্তার ১। পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নির্বাচিত জয় হয়েই  হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিলেন কায়কোবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

নির্বাচনের পর ক্ষমতার স্বাদ নয়, বরং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ফুলেল শুভেচ্ছা জানাতে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি তাৎক্ষণিকভাবে এই অনুদান প্রদান করেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষের জন্য একটি বিশেষ সহায়তা তহবিল গঠনের নির্দেশ দেন।

এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, এই তহবিলের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষদের নিয়মিত সহযোগিতা করা হবে। পর্যায়ক্রমে আমি নিজেও এ ফান্ডে আরও আর্থিক সহায়তা প্রদান করব।

নবনির্বাচিত এমপির এমন উদ্যোগে আবেগাপ্লুত হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, নির্বাচনের পরপরই দরিদ্র মানুষের কথা ভাবা একজন জনপ্রতিনিধির দায়িত্বশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, সাধারণত নেতারা ভোটের আগে মানুষের খোঁজ নেন, কিন্তু ভোটের পর তা আর থাকে না। অথচ কায়কোবাদ সাহেব নির্বাচিত হয়েই গরিব-অসহায়দের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং স্থায়ী সহায়তার জন্য ফান্ড গঠনের নির্দেশ দিয়েছেন। এমন নেতৃত্ব আমাদের জন্য আশীর্বাদ।

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, তিনি শুধু আমাদের ফুল গ্রহণ করেননি, তিনি গরিব অসহায়দের কথা ভেবেছেন। আমরা কোনো সহযোগিতা চাইনি, তিনিই নিজ উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন। কায়কোবাদ সাহেব মুরাদনগরের হিন্দু সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল।

স্থানীয় নেতারা জানান, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ শুধু আজ নয় দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটেও তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন। ধর্মীয় ও সামাজিক উৎসব থেকে শুরু করে সুখ-দুঃখে মানুষের খোঁজখবর রাখেন নিয়মিত।

মানবিক রাজনীতির এমন দৃষ্টান্ত স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com