
এস এম জসিম, বিশেষ প্রতিনিধি, পেকুয়া, কক্সবাজার:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে কক্সবাজার জেলার নবগঠিত পেকুয়া পৌরসভা-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তাঁর সহধর্মিণী হাসিনা আহমদ উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী পৌরসভা প্রাঙ্গণে উপস্থিত জনসাধারণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “পেকুয়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তব রূপ পেয়েছে। এই পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। সরকার দেশের প্রতিটি অঞ্চলের সমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মানুষও আধুনিক নাগরিক সুবিধা ভোগ করুক। পেকুয়া পৌরসভা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এর মাধ্যমে পেকুয়ার দীর্ঘদিনের পৌরসভা প্রতিষ্ঠার দাবি পূরণ হয়।