শিরোনাম :
সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, ফাঁসির দাবীতে মানববন্ধন রূপনগরে আমিনুল হকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ* গোদাগাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জে অভিযান: ১,৮২৪ পিস বিদেশি বিয়ার জব্দ, আটক ৩ যশোর সদর উপজেলার রুপদিয়া হাটবিল এলাকায় আফিল অটো ব্রিকসে আগুন: দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে না পারায় অংশগ্রহণকারী সবাই ফেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ এক জন কে আটক করেছে ৫৯ বিজিবি। জাজিরা থানা ওসি সালেহ আহমেদ শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত। শিবগঞ্জে টিসিবির দুর্গন্ধ যুক্ত চিনি বিক্রয়ের অভিযোগ উঠেছে একজন ববি হাজ্জাজ, দায়বদ্ধতার বড় উদাহরণ। ঢাকা জেলা ডিবি কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা সহ একজন আটক। আগের নেতারা ছিলেন রক্ষক, আর এখনকার অনেকে হয়েছেন ভক্ষক। মিরপুর ১ জনতা হাউজিং এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাবার বিতরণ করেছে আপন শিখর ফাউন্ডেশন। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা জামায়াত সমর্থকদের হামলায় আহত স্বেচ্ছাসেবক নেতা রবিউলের পাশে এম-ট্যাব নেতা আরমান হোসেন ডলার দেশের কোথাও আওয়ামী লীগের অফিস খোলার সুযোগ নেই: মির্জা ফখরুল

প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ বার পঠিত

খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

পটুয়াখালী-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গলাচিপা সফরে এসে নিহত, নিখোঁজ ও আহত জেলেদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।

পটুয়াখালীর গলাচিপা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নিহত ও নিখোঁজ ৬ জন জেলে পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এবং গুরুতর আহত ১ জন জেলেকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ৩ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
মোঃ আলাউদ্দিন মিয়া (গ্রাম: বাঁশতলা, ইউনিয়ন: পানপট্টি) – স্ট্রোকে মৃত্যু, মো. আনিছ হাওলাদার (গ্রাম: তুলাতলী, পানপট্টি) – ট্রলারের মেশিন দুর্ঘটনায় বাম হাত স্থায়ীভাবে বিচ্ছিন্ন (আহত), মোঃ রাকিব মিয়া (গ্রাম: উত্তর গুপ্তের হাওলা, পানপট্টি) – ট্রলারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যু, মো. ইব্রাহীম (গ্রাম: হোগল বুনিয়া, ডাকুয়া) – হিট স্ট্রোকে মৃত্যু, মোঃ কালাম মৃধা (গ্রাম: গজালিয়া) – ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে নিখোঁজ; পরে মরদেহ উদ্ধার, মোঃ রিয়াজ (গ্রাম: উত্তর চর বিশ্বাস) – গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু,
মোঃ সাইফুল (গ্রাম: উত্তর চরখালী, গলাচিপা সদর) – বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে ট্রলারডুবিতে নিখোঁজ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “সমুদ্রগামী জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।”
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানায়, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত মৃত্যু ও অক্ষমতার সনদ এবং স্থানীয় থানার জিডির ভিত্তিতে যাচাই-বাছাই শেষে এসব সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রীর প্রথম গলাচিপা সফরে এ সহায়তা বিতরণ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com