
মনপুরা প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলার বইস্যার চর এলাকায় আওয়ামী লীগ নেতা শাহরিয়া চৌধুরী দ্বিপকের ১৫টি মহিষ ডাকাতির অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ একটি চক্র মহিষগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিষগুলো সরিয়ে নেওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে মহিষগুলো উদ্ধার করে নির্ধারিত স্থানে নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি দাবি করেন, এ ঘটনায় কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মনপুরা থানার এসআই মিজান বলেন, “ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। মামলাটি আদালতে (কোর্টে) রেফার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।