শিরোনাম :
জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি: যশোরের কেশবপুরে আটক ৬ রমজানকে ঘিরে বগুড়া শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা এক মুহূর্তের আগুনে গরু গোয়াল ঘর ছাই সাঘাটার দিনমজুর আসাদুলের স্বপ্ন ভস্মীভূত চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা। 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টা এবং খন্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীর বিরুদ্ধে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ ) বিকেল ৫টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নারী। নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত-৩)-এর ১০ ধারায় দায়ের করা মামলায় গোলাম রাব্বানীকে একমাত্র আসামি করা হয়েছে। থানা পুলিশ মামলাটি গ্রহণ করে বুধবার (৪ মার্চ) আদালতে পাঠিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী গোলাম রাব্বানী পরিচালিত ’স্কাই বাংলা’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ৪ জুলাই ২০২৫ দুপুর ১২টার দিকে অফিসিয়াল কাজের কথা বলে তাকে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ১ নম্বর রোডের ৩২৯ নম্বর বাড়িতে অবস্থিত ’স্কাই বাংলা’ অফিসে ডেকে পাঠানো হয়।

বাদীর অভিযোগ, সেদিন দুপুর সাড়ে ১২টার দিকে অফিসে গিয়ে আসামির কক্ষে প্রবেশ করলে তাকে একা পেয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির মাধ্যমে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং পরে চাকরি ছেড়ে দেন।

ঘটনার পর বাদী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন এবং সহকর্মী ও পরিচিতদের বিষয়টি জানান। অভিযোগের পর থেকে আসামি বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানি করতে থাকেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিকার না পেয়ে আত্মীয়-স্বজন ও বন্ধুদের পরামর্শে তিনি থানায় মামলা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগী নারীর দাবি, তার পাশাপাশি আরও কয়েকজন শিক্ষার্থী গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের লিখিত অভিযোগ দিয়েছেন। এসব অভিযোগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য, ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান, বশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও মাছরাঙ্গা টেলিভিশন-সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো তদন্ত বা বিচার প্রক্রিয়া শুরু হয়নি বলে তারা অভিযোগ করেন।

এছাড়া গত ২ মার্চ ২০২৬ তারিখে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের ই-মেইলে বিষয়টি অবহিত করা হয় বলেও জানা গেছে।

অভিযোগ রয়েছে, ঘটনার পর আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে ভুক্তভোগীদের বিরুদ্ধে কুৎসা রটনা ও মানহানিকর প্রচারণা চালাচ্ছেন এবং মিথ্যা মামলার ভয় দেখাচ্ছেন। তিনি আরও বলেন, গোলাম রাব্বানী বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের হেনস্থা করেছেন। তবে কেউ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না।

এ বিষয়ে আসামি গোলাম রাব্বানীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম মামলার বিষটি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারীর দায়েরকৃত মামলা নং-৩ (৩ মার্চ ২০২৬)। আসামীকে গ্রেফতার করতে মাঠে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com