শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, লোড শেডিং বন্ধ করা নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা, গ্যাস বিদ্যুত খাতকে বেসরকারিকরনের চক্রান্ত রুখে দাঁড়ানোর দাবিতে সমাজতন্ত্রিক ছাত্র ফ্রন্ট , ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আজ বিকাল ৫ টায় শহরের পায়রা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক ছাত্র নেতা শারমিন সুলতানা, জেলা ছাত্র ফ্রন্ট সংগঠক নুসরাত জাহান সাথী, শাহীন খান শুভ, সিফাত আহম্মেদ, তাবিব সুলতান রাফসান প্রমুখ। বক্তাগণ অবিলম্বে লোডশেডিং থেকে জনজীবন রক্ষা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
