
আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:
গত মঙ্গলবার (৩ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শ্রীপুর পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও আগামী দিনের পৌরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক, পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে পৌরসভার মাওনা চৌরাস্তায় সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারী বলেন, রমজান মাস ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, শ্রীপুর পৌরবাসীর কল্যাণে তিনি অতীতেও কাজ করেছেন এবং আগামীতেও উন্নয়ন ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাহান সজল, আহ্বায়ক সদস্য, শ্রীপুর পৌর বিএনপি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রীপুর বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন ফজলুল হক, আহ্বায়ক সদস্য, শ্রীপুর পৌর বিএনপি।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে এবং শ্রীপুর পৌরসভা একটি আধুনিক ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে উঠবে।
Leave a Reply