
সোহেল রানা, স্টাফ রিপোর্টার :
সাংবাদিক আমজাদ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৬ বছর।
তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়নের পার এনায়েতপুর গ্রামের মৃত মুলি মেম্বারের ছেলে। আমজাদ হোসেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে নওগাঁর সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে তিনি দীর্ঘদিন সংবাদপেশায় কাজ করে গেছেন।
সাংবাদিক আমজাদ হোসেনের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply