শিরোনাম :
ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত দীর্ঘদিনের ভোগান্তির রাস্তা রক্ষা করলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ : মুরাদনগরের পাহাড়পুরে সড়ক নির্মাণের কাজ শুর ★প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ ঝালকাঠি আশ্রয়ণ-২ প্রকল্পে ঘর নির্মাণে অনিয়ম ,সাবেক ইউএনও রুম্পা সিকদারকে শাস্তি কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। আশুলিয়া থেকে,গাঁজা চোলাই মদ, ইয়াবা সহ গ্রেফতার ৪ জ্বালানি সংকটে শুকিয়ে যাচ্ছে মাঠ: দিশেহারা শৈলকুপার কৃষক ঘাটাইলে বন বিভাগের জমি দখল চক্রে দুই গ্রেপ্তার মেহেরপুরের গাংনীতে লরি বোঝায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল পুলিশ হেফাজতে ভোলার মনপুরায় জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিন দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষতি! টেকনাফে কোস্ট গার্ডের বড় অভিযান: ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ নওগাঁর মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারি আটক টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৭ আসামি গ্রেফতার চুয়াডাঙ্গার মানুষ টানা তাপপ্রবাহে অতিষ্ঠ আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত এ কে এম সাখাওয়াত হোসেন হিমু হাওলাদার এর পক্ষ থেকে শায়েস্তাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর কাণ্ড: ৪ জন আটক টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সীমান্তে র‌্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

ভোলার মনপুরায় জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিন দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষতি!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলার মনপুরা উপজেলার জনতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অসাবধানতাবশত বিড়ির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও, ফলে তিনটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন— মো. ওসমান রাঁড়ী (লেপ-তোশকের দোকান), যার আনুমানিক ক্ষতি প্রায় ৩০ হাজার টাকা; কামাল মোল্লা (চিংড়ি মাছের আড়ৎ), যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ হাজার টাকা; এবং মো. মঈন স্বর্ণকার, যার ক্ষতি প্রায় ১০ হাজার টাকা। এছাড়া, পুড়ে যাওয়া তিনটি ঘরের মালিক মো. মনির হাওলাদার জানান, তার ঘরগুলোর আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকার মধ্যে হতে পারে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com