
মোঃ নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার:
আজ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় লালমোহন উপজেলা ঈমান আকিদার সংরক্ষণ কমিটি ও অন ইসলামিক লালমোহন কেন্দ্রীয় আহমদ শাহ ঈদগা( লালমোহন কামিল মাদ্রাসা) ময়দানে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভার সভাপতিত্ব করেন লালমোহন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব মুফতি আ:আউয়াল সাহেব । কমিটির মহাসচিব মুফতি মোহাম্মদ সানাউল্লাহ সঞ্চালনায় ভারতের উগ্র হিন্দুত্ববাদ এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লালমোহন কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসেন, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মোল্লা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ খালিদ মাহমুদ, উত্তর বাজারে বাইতুলের দল জামে মসজিদের পেস ইমাম মাওলানা মোঃ হোসা ইন আহমেদ, খতিব মুফতি মোহাম্মদ মইনুল ইসলাম, ঈদ গা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ ইমরান হোসেন, কতার হাট মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ফরিদ উদ্দিন,রমাগঞ্জ তো ফাইলিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হোসেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমোহন উপজেলা মডেল মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কবি নেছার উদ্দিন জিহাদী প্রমূখ ।বক্তারা তাদের বক্তৃতায় বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পশ্চিমবঙ্গের সরকার মুদির নেতৃত্বে মুসলমানদের উপর এবং মসজিদের উপর যদি নির্যাতন বন্ধ না করে তাহলে বাংলাদেশের আপামর তৌহিদী জনতা কঠোর আন্দোলনের মাধ্যমে এর সমুচিত জবাব দিবে। পরে ইমান আকিদা সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর লালমোহন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিফাত বিন সাদিকের মাধ্যমে এর মাধ্যমে স্মারক নবি প্রদান করেন।