
নিজস্ব প্রতিবেদক:- বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আমিনুল। তবে তিনি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) মো. আবদুল বাতেনের কাছে পরাজিত হন। নির্বাচনে হেরে গেলেও সাবেক এই তারকা ফুটবলারকে ঘিরে শুরু হয় নানা গুঞ্জন।
শুরু থেকেই টেকনোক্র্যাট কোটায় ক্রীড়ামন্ত্রী হিসেবে আলোচনায় ছিলেন আমিনুল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।
Leave a Reply