শিরোনাম :
“চাঁদ দেখা গেছে: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির মাস” বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী লালমোহন বাজারে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আইনজীবী ফোরামের মিষ্টি বিতরণ  যশোরে টায়ারের জেল তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভাষা দিবস ও শহীদ দিবসে শ্রদ্ধা ও সম্মান জানাতে শ্রীপুরে ব্যাপক প্রস্তুতি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী। ঝিনাইদহে ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে এসপি জনাব মোঃ মাহফুজ আফজালের সংবর্ধনা, শাসক নয়, সেবক হতে চান নবনির্বাচিত এমপি ডা. আব্দুস সালাম বাবার নিবার্চনে নিরলসভাবে পরিশ্রম করলেন ডা. কাসফিয়া সালাম নির্ঝর নির্বাচিত জয় হয়েই  হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিলেন কায়কোবাদ মুরাদনগরে দ্বিমুখী লড়াই, সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত তিন দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু। ঘোড়াঘাটে অটো ছিনতাইকারী গ্রেপ্তার ১। পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

মোঃ রফিকুল ইসলাম (সবুজ), যশোর প্রতিনিধি

যশোরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহরের মণিহার ফলের বাজার, পালবাড়ি বাজার ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়: নওরিন ফ্রুটস (মণিহার ফলের বাজার) – ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫,০০০ টাকা জরিমানা,ইকলাস স্টোর (পালবাড়ি বাজার) – আইনের ৩৮ ধারায় ২,০০০ টাকা জরিমানা,ওসমান মাংসের দোকান – আইনের ৪৫ ধারায় ১,০০০ টাকা জরিমানা।

অভিযান পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি, জেলা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। ভবিষ্যতে অনিয়মকারী প্রতিষ্ঠানদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com