
মোঃ রফিকুল ইসলাম (সবুজ), যশোর প্রতিনিধি
যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উকিল বারের সামনে এই বিশেষ উপলক্ষে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন ফোরামের তরুণ নেতারা।
মিষ্টিমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আহবায়ক কমিটির সদস্য মুক্তাদিরুল হক মুক্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন:অ্যাডভোকেট বোরহান সিদ্দিকী,অ্যাডভোকেট ফিরোজ হক,অ্যাডভোকেট সোনিয়া শারমিন,অ্যাডভোকেট ফারহানা বন্যা,অ্যাডভোকেট মেহেন নিগার সাকি,অ্যাডভোকেট ফরিদ হোসেন, এবং অ্যাডভোকেট শাহনাজ জিনা প্রমুখ।
এ সময় সাধারণ পথচারীরাও স্বতঃস্ফূর্তভাবে মিষ্টিমুখে অংশ নেন এবং নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আইনজীবী নেতারা আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তিনি যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Leave a Reply