শিরোনাম :
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রামে ১৪ টি আসনে বিএনপি ও ২ টিতে জামায়াত বেসরকারিভাবে নির্বাচিত। রক্তপাতহীন ভোটে ‘ঐতিহাসিক নির্বাচন’ দাবি চট্টগ্রাম ডিসির জামালপুর-৩ আসনে পরাজিত প্রার্থীকে মিষ্টি মুখ করিয়ে বুকে জড়িয়ে সান্তনা দিলেন নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান নাটোরের ৪টি আসনেই বিএনপির জয় কর্মীর পাশে সংগঠন: হাসপাতালে জিসাস বগুড়া জেলা কমিটির নেতৃত্বের উপস্থিতি বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ

রক্তপাতহীন ভোটে ‘ঐতিহাসিক নির্বাচন’ দাবি চট্টগ্রাম ডিসির

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

এসএম জসিম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বলেছেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণবিধি মেনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর সহযোগিতায় চট্টগ্রামে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব হয়েছে। তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার সব আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি বলেন, “প্রথমেই আমি আমাদের সম্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা দিনটিকে উৎসবমুখর করে তুলেছেন। অনেকেই দূরদূরান্ত থেকে এসেছেন; ঢাকার বাইরে অবস্থান করেও ছুটে এসেছেন ভোট দিতে। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দিনটিকে আরও অর্থবহ করেছে।”

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, দুই মাসের বেশি সময় আগে তফসিল ঘোষণার পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তারই সফল বাস্তবায়ন আজ চোখে পড়েছে। তিনি বলেন, “বাংলাদেশ যে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে, তা বিশ্বকে দেখানো আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল।”

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দাবি করেন, কোনো রক্তপাত, কেন্দ্র বন্ধ বা বড় ধরনের অভিযোগ ছাড়াই চট্টগ্রামে নির্বাচন সম্পন্ন হয়েছে। “আমরা ঘোষণা দিয়েছিলাম, চট্টগ্রামে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেব। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।”

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার, পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে জেলা প্রশাসনকে সহায়তা করেছে।

নির্বাচনী প্রস্তুতির বিষয়ে জেলা প্রশাসক বলেন, “জেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়; এটি রাষ্ট্র মেরামতের একটি আয়োজন—এই বার্তাই আমরা জনগণের কাছে পৌঁছে দিয়েছি।”

তিনি গণমাধ্যমের ভূমিকাকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, “শুরু থেকেই গণমাধ্যম সহযোগিতা করেছে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা ভোটারদের আস্থা ধরে রাখতে পেরেছি।”

জেলা প্রশাসক শেষ বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কাজের ফলে রক্তপাতহীন ও অভিযোগবিহীন নির্বাচন সম্ভব হয়েছে। এখন আমরা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করতে যাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com