
অতুল সরকার,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে কোনো ঘুষ তদবির ছাড়াই মাত্র ৫৬ টাকা খরচ করে পুলিশের চাকুরী পেয়েছে ২০ যুবক। জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষাতে প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।’
উত্তীর্ণ সকলকে আগামী দিনে সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান পুলিশ সুপার ।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, এবং টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আদিবুল ইসলাম (পিপিএম-সেবা) উপস্থিত ছিলেন।