শিরোনাম :
জামায়াতে ইসলামী নেতা সুরুজ্জামান এর উদ্যোগে তুরাগে ঈদ সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবক দল নেতা রিপন বেপারীর উদ্যোগে ৪৭ নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মিরপুর প্রেসক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রমিকদের স্বার্থে বগুড়া–৬ আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশাকে ভোট দেওয়ার আহ্বান – মাহমুদ শরীফ মিঠু সাংবাদিকদের জাতীয় জোট ‘এ্যাবজা’ পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহ্বায়ক, ওমর সদস্য সচিব আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রী–এমপিদের চলনে–বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি: যশোরের কেশবপুরে আটক ৬ রমজানকে ঘিরে বগুড়া শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা এক মুহূর্তের আগুনে গরু গোয়াল ঘর ছাই সাঘাটার দিনমজুর আসাদুলের স্বপ্ন ভস্মীভূত চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু।

রাজশাহী মহানগরীর দোকান মালিক নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

২৯ এপ্রিল ২০২১ ইং মোঃ মোজাম্মেল হোসেন বাবু স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ১২১০ বার পঠিত
করোনা সংক্রমণ প্রতিরোধে দোকানপাট এবং শপিংমলসহ সব ধরনের কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়। আজ ২৯ এপ্রিল ২০২১ সকালে পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে করণীয় সম্পর্কে রাজশাহী মহানগরীর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন, কেনাকাটার ক্ষেত্রে দোকানদার এবং ক্রেতা উভয়কে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে হবে। মার্কেটের প্রবেশদারে স্বেচ্ছাসেবক রেখে স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মাস্ক ছাড়া কোন ক্রেতা আসলে তাকে মাস্ক প্রদান করতে হবে। প্রত্যেক দোকান মালিককে নো মাস্ক নো সার্ভিস নীতি অনুসরণ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত দোকান খোলা রাখতে হবে। মার্কেট বা শপিংমলের সার্বিক নিরাপত্তা পুলিশ নিশ্চিত করবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহী মহানগরীর সকল দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্য সুরক্ষা মেনে ক্রয়-বিক্রয় করার জন্য ব্যবসায়ী, দোকান মালিক এবং ক্রেতা সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন আলোচনা সভা শেষ করেন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) জনাব এ এফ এম আনজুমান কামাল, বিপিএম (বার)সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com