
মোঃ নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার
গত (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার আসর বাদ লালমোহন উত্তর বাজার, বাইতুর রেদওয়ান জামে মসজিদের সামনের স্থান থেকে আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, লালমোহন উপজেলা শাখার উদ্যোগে স্বাগত রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লালমোহন উপজেলা শাখার সভাপতি ও গজারিয়া ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মহিবুল্লাহ সাহেব।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন:আলহাজ্ব মাওলানা কবি নেছার উদ্দিন জিহাদি, সাধারণ সম্পাদক, লালমোহন উপজেলা শাখা ও সম্মানিত খতিব, লালমোহন উপজেলা মডেল মসজিদ,মাওলানা রিয়াজ উদ্দিন, সম্মানিত সদস্য ও লালমোহন উপজেলা পর্যায়ের ইংরেজি বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক,মাওলানা মোঃ জামাল উদ্দিন আফগানি, সম্মানিত কোষাধক্ষ্য,মাওলানা ক্বারী মোঃ ইউসুফ, লালমোহন কলেজপাড়া জামে মসজিদের পেশ ইমাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ এক বছরের বিরতির পর আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান আমাদেরকে আত্মশুদ্ধি, ধৈর্য ও আত্মত্যাগ শিক্ষা দেয়। এই শিক্ষাকে ব্রত হিসেবে গ্রহণ করে নিজেদের পরিশুদ্ধ করা এবং আগামী দিনে দেশকে সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী সোনার দেশ হিসেবে গঠন করা আমাদের নৈতিক দায়িত্ব।
তাদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল:পুরোপুরি সিয়াম সাধনা করা,কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে প্রয়োগ করা,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখা,পবিত্র মাহে রমজানের সম্মানার্থে অশ্লীলতা, বেহায়াপনা ও বেপর্দা বন্ধ রাখা,দিনের বেলায় হোটেল, রেস্তোরা ও চায়ের দোকানসমূহ বন্ধ রাখা।
বক্তারা লালমোহন বাজার ব্যবসায়ী সমিতিকে উপরিলক্ষিত বিষয়গুলোতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানান।
পরিশেষে সভাপতি মহোদয় বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে নিজেদেরকে পাপমুক্ত রেখে খাঁটি মুসলিম হিসেবে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য দোয়া-মোনাজাত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply