
জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার:
শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শরীয়তপুর চিকন্দী আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন। সোমবার (১৮ মে২০২৬ ) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করলে আইনজীবীদের মাঝে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়। অধিকাংশ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনকে ঘিরে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এড. মোঃ রুবায়েত আনোয়ার (মনির)ভি পি জিপি. জজকোর্ট, শরীয়তপুর।সহ-সভাপতি পদে এড. জামাল ভূইয়া এবং সাধারণ সম্পাদক পদে এড. মোঃ জাকির হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এড. নুরে আলম (হিরু), কোষাধ্যক্ষ পদে এড. পুলক কুমার চ্যাটার্জী, লাইব্রেরী সম্পাদক পদে এড. মোঃ সাইদুল ইসলাম (সাঈদ), দপ্তর সম্পাদক পদে এড. মাহাবুবা শিল্পী এবং প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মোঃ রাজীব আকন নির্বাচিত হয়েছেন।
সমিতির সদস্য পদে নির্বাচিত হয়েছেন এড. আঃ মান্নান তালুকদার, এড. মোঃ আতাউর রহমান হাওলাদার, এড. মোঃ আকতার হোসেন মাদবর, এড. মোহাম্মদ নুরুজ্জামান সিপন এবং এড. এস.এম সিরাজুল ইসলাম।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার এড. ইসকান্দার আলী খান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন এড. মোঃ মিজানুর রহমান পিন্টু ও এড. হেমায়েত হোসেন রুবেল ।
এ সময় উপস্থিত ছিলেন এড,মুহাম্মদ জাহাঙ্গীর আলম কাসেম, এড,মনিরুজ্জামান দিপু,এড,মৃধা নজরুল ইসলাম,এড, মোঃ হেলাল আকন,এড, মোঃ জালাল আহমেদ সবুজ,এড, এনামুল হক এনামসহ সমিতির আইনজীবীবৃন্দ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা, সমিতির আধুনিকায়ন, ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নতুন নেতৃত্বের মাধ্যমে চিকন্দী আইনজীবী সমিতি আরও গতিশীল ও আধুনিক প্রতিষ্ঠানে রূপ নেবে বলেও আশা প্রকাশ করা হয় নতুন নেতৃত্বে এগিয়ে যাচ্ছে শরীয়তপুরের আইন অঙ্গন