শিরোনাম :
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রামে ১৪ টি আসনে বিএনপি ও ২ টিতে জামায়াত বেসরকারিভাবে নির্বাচিত। রক্তপাতহীন ভোটে ‘ঐতিহাসিক নির্বাচন’ দাবি চট্টগ্রাম ডিসির জামালপুর-৩ আসনে পরাজিত প্রার্থীকে মিষ্টি মুখ করিয়ে বুকে জড়িয়ে সান্তনা দিলেন নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান নাটোরের ৪টি আসনেই বিএনপির জয় কর্মীর পাশে সংগঠন: হাসপাতালে জিসাস বগুড়া জেলা কমিটির নেতৃত্বের উপস্থিতি বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ

শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত

মোঃ মুকুল হক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) এস এম শাকিল হাসান, এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই মো. লিটন সরকার, এসআই মো. মেহেদী হাসানসহ ফোর্সের অন্যান্য সদস্যরা।
অভিযানটি পরিচালিত হয় শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীগঞ্জ খোঁড়াপাড়া গ্রামের জনৈক আলম শেখের আমবাগানের মধ্যে। এ সময় হালকা রঙের টিস্যু শপিং ব্যাগের ভেতরে নীল রঙের আরেকটি টিস্যু শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিস্তলের বাটের দৈর্ঘ্য ৭ ইঞ্চি। পিস্তলের উপর ইংরেজিতে “Sunmica Industrial” লেখা রয়েছে। ব্যারেলের এক পাশে “MADE IN U.S.A” এবং অপর পাশে “7.65” লেখা আছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ৭.৬৫ এমএম ক্যালিবারের ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়, যার প্রতিটির পেছনে “KF 7.65” লেখা রয়েছে। পাশাপাশি পরিত্যক্ত অবস্থায় ২টি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com