শিরোনাম :
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রামে ১৪ টি আসনে বিএনপি ও ২ টিতে জামায়াত বেসরকারিভাবে নির্বাচিত। রক্তপাতহীন ভোটে ‘ঐতিহাসিক নির্বাচন’ দাবি চট্টগ্রাম ডিসির জামালপুর-৩ আসনে পরাজিত প্রার্থীকে মিষ্টি মুখ করিয়ে বুকে জড়িয়ে সান্তনা দিলেন নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান নাটোরের ৪টি আসনেই বিএনপির জয় কর্মীর পাশে সংগঠন: হাসপাতালে জিসাস বগুড়া জেলা কমিটির নেতৃত্বের উপস্থিতি বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ

সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছেন সেনাসদস্যরা। মূলত কেন্দ্রগুলোকে যেকোনো ধরনের প্রভাব ও ভীতিকর পরিস্থিতি থেকে মুক্ত রাখতেই এই তৎপরতা চালানো হচ্ছে।

সাতক্ষীরা সেনাক্যাম্প সূত্র জানায়, জেলার ৪টি সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৬০০ জন সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের মন থেকে ভয়ভীতি দূর করতে সেনাসদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। কেউ কোনো ধরনের হুমকি দিচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নিচ্ছেন তারা। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়েছে।

ইতিমধ্যেই নির্বাচনের কৌশলগত গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলায় ৪টি সেনাক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাসদস্যরা তাঁদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সব কেন্দ্র নিয়মিত পরিদর্শন করছেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তাঁরা জেলা প্রশাসন, জেলা নির্বাচন অফিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে, সাতক্ষীরা সেনাক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com