
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় পৃথক স্থানে দুই জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চুকারকান্দা গ্রামে শশুরবাড়িতে বেড়াতে এসে আবু সাইদ নামে এক জামাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে শশুর হাফিজুল ইসলাম হাফির ঘেরে যাওয়ার উদ্দেশ্যে গাবতলা বিলের দিকে রওনা হন আবু সাইদ। পথিমধ্যে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঘেরের বেড়িতে গিয়ে একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
অপর দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মত্যু হয়েছে। পরিবারের দাবি, সোহানাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
শুক্রবার সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত
সোহানা পারভীন মোঃ আব্দুল খলিলের মেয়ে।