
এস এম জসিম বিশেষ প্রতিনিধি
ডিবি (পশ্চিম) বিভাগের একটি আভিযানিক টিম ইং ০১/১১/২০২৬ খ্রি. তারিখে মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশন এলাকায় দুইজন ব্যক্তি অবৈধ অস্ত্র-গুলি কেনাবেচা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টিম গত ০১/১১/২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫.১৫ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে। এ সময় একটি লেগুনায় অবস্থানরত দুই ব্যক্তি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক টিম ধাওয়া করে আসামি ০১। মোঃ মিজানুর রহমান (৪৮), পিতা: মোঃ তাজুল ইসলাম, মাতা: সবুরা খাতুন, স্থায়ী ঠিকানা: খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি, বর্তমান ঠিকানা: শেরশাহ, আরিফিন বাজার, বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করে। এসময় তার অপর সহযোগী নিজাম উদ্দিন (২৮) কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি মোঃ মিজানুর রহমান (৪৮)-এর দেখানো ও শনাক্তমতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০১টি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র-গুলি পরিবহনে ব্যবহৃত লেগুনা (যার রেজি নং-চট্ট-মেট্রো-ছ ১১-৪১৩৪) গাড়িটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে রেখেছিলেন। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজের কোনো বৈধ কাগজপত্র তিনি প্রদর্শন করতে পারেননি। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে, পলাতক আসামি নিজাম উদ্দিন (২৮) এর বিরুদ্ধে হালিশহর থানায় ০১টি প্রতারণা মামলা রুজু রয়েছে।