
নিজস্ব প্রতিবেদক – আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন কে ঘিরে চলছে জনগণের মাঝে ব্যাপক আলোচনা।
ইতোমধ্যে প্রার্থীরা নিজেদের অবস্থান’কে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে জানান দিচ্ছেন।
ভাষানটেক- ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত ১৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিদ্দিকুর রহমান,তিনি বলেন ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে গত উপ-নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বীতা করেছি জনগণ আমাকে বিপুল সমর্থন দিয়েছে আসছে নির্বাচনেও আমি ১৫ নং ওয়ার্ড থেকে আবারো প্রতিদ্বন্দিতা করবো।
আমি একজন সমাজ সেবক হিসেবে এই এলাকার মানুষের সুখে-দুঃখে আপদে-বিপদে সবসময় পাশে থাকি – জনগণ আমাকে সমর্থন দিয়ে যদি কাউন্সিলর নির্বাচিত করে তাহলে আমি আধুনিক উন্নত ১৫ নং ওয়ার্ড বাস্তবায়ন করার লক্ষ্যে নিঃস্বার্থভাবে কাজ করবো।
Leave a Reply