
শারমিন আরা, স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-০৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, জেলায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত রাখতে মাঠে সক্রিয় রয়েছে র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply