শিরোনাম :
দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার জামালপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী ওয়ারেছ আলী মামুন’কে বিজয়ী করার লক্ষে  মন্জুরুল করিম সুমনের নেতৃত্বে  নির্বাচনী প্রচারণা৷ জামালপুর সদর-৫ আসনের ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা৷ মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে “উপহার” বিতরণের অভিযোগ আমিনুল হকের ধানের শীষের বিজয় লক্ষ্যে সোনারগাঁও পৌরসভা বিএনপি নির্বাচনীয় সভা মায়ানমারগামী অবৈধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আটক ১০ লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেস বকশির জামাত ইসলামে যোগদান ঝিনাইদহের কোটচাঁদপুরে মেহেদি হাসান রনির গণজোয়ার! ধানের শীষের মিছিলে উত্তাল রাজপথ! কোটচাঁদপুর রাত্রের আধাঁরে দোকানে আগুনঃ ডালিয়া তিস্তা এলাকায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনে জনসমুদ্রে পরিনত। বগুড়া শেরপুর সীমাবাড়ী সেতেরা রব্বানী উচ্চ বালিকা বিদ্যালয়ের মা /অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে “উপহার” বিতরণের অভিযোগ আমিনুল হকের বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

ডালিয়া তিস্তা এলাকায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনে জনসমুদ্রে পরিনত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত

কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি :

০৪ ফেব্রুয়ারি, বুধবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন- বাংলাদেশে আর রাজনীতি ও দুর্নীতি একসাথে চলতে দেয়া হবে না। তিনি আজ দুপুর ১’০০ টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থল ডালিয়া হ্যালিপ্যাড মাঠের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন,তিনি বলেন, দুর্নীতি এই দেশের অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে। এই দেশের মানুষ সর্বগ্রাসী এই দুর্নীতি থেকে মুক্তির জন্যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে মুক্তি লাভের চেষ্টা করছে। তিনি আরও বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে দেশপ্রেমিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে। তিনি উত্তরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দান করেন। তিনি দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন ও সহিংসতায় গভীর ক্ষোভ প্রকাশ করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা না হলে তা শক্ত হাতে প্রতিহত করার ঘোষনা দান করেন।

তিস্তা ব্যারেজ সংলগ্ন ডালিয়া হ্যালিপ্যাড মাঠে আয়োজিত জনসভায় লালমনিরহাট জেলা জামায়াতের আমীর জনাব এড. আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ছাড়াও নীলফামারী জেলা জামায়াতের আমীর নীলফামারী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের প্রার্থী এডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ আসনের প্রার্থী মাওলানা আব্দুল মুনতাকিম, লালমনিরহাট-১ আসনের প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের প্রার্থী জনাব ফিরোজ হায়দার লাভলু সহ নীলফামারী ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলার আমীরগন ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
ডালিয়া হ্যালিপ্যাড মাঠের এই জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়। মাঠ পুর্ন হয়ে রাস্তা সহ আশেপাশের মাঠ ছাপিয়ে জনগনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জনসভা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা এবং নীলফামারীর ডোমার ডিমলা ও জলঢাকা উপজেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com