ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিবেদন:

  • Reporter Name
  • Update Time : ০১:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৯ Time View
Print

মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মোঃ ধানু মিয়ার ছেলে মোঃ মামুন এবং একই গ্রামের আব্দুল বাছিরের ছেলে মোঃ শাহীন আলম। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিবেদন:

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিবেদন:

Update Time : ০১:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬