
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লিটন প্যাদা (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত লিটন প্যাদা গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার মোঃ আলাউদ্দিন প্যাদা ও নিলুফা বেগমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটে গলাচিপা পৌরসভার রতনপুর সাকিনস্থ জনৈক গিয়াস উদ্দিনের চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে লিটন প্যাদাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদকের কুপ প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে গলাচিপা থানা পুলিশের মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।” গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Reporter Name 


















