ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্পিতা আত্মহত্যার প্রধান আসামি রুমা ঢাকা থেকে গ্রেপ্তার:

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View
Print

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ২৮/৮/২০২৬ ঝিনাইদহের বহুল আলোচিত অর্পিতা বিশ্বাসের (১৯) অকাল মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মূল আসামি রুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ আগস্ট ২০২৬ তারিখ ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি বিশেষ দল। অনুসন্ধানে জানা যায়, সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে আত্মহত্যা পথ বেছে নেন অর্পিতা। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চাকলাপাড়ার মির্জা মহল এলাকার (নবগঙ্গা দুর্গা মন্দিরের পাশে) অলক বিশ্বাসের কন্যা এবং বিদ্যুৎ বিশ্বাসের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, অর্পিতা দীর্ঘদিন ধরে আসামি রুমার চরম মানসিক নির্যাতন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আসছিলেন। আসামির ক্রমাগত হুমকি ও সাইবার হয়রানি সহ্য করতে না পেরে তিনি নিজ বাসভবনে আত্মহত্যা করেন। অর্পিতার মৃত্যুর পর তার পরিবার ঝিনাইদহ সদর থানায় ও সাইবার অপরাধ দমন ইউনিটে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার সত্যতা ও গোপন তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি দল ঢাকায় অভিযান চালিয়ে ২৭ আগস্ট আসামি রুমাকে গ্রেপ্তার করে। আজ (২৮ আগস্ট ২০২৬) আসামিকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা এবং মামলার পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অর্পিতা আত্মহত্যার প্রধান আসামি রুমা ঢাকা থেকে গ্রেপ্তার:

অর্পিতা আত্মহত্যার প্রধান আসামি রুমা ঢাকা থেকে গ্রেপ্তার:

Update Time : ০৬:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬