ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ভুল তথ্য পরিবেশনের প্রতিবাদে সাবেক হিসাবরক্ষকের সংবাদ সম্মেলন,

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View
Print

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টের সাবেক সহকারী শাখা হিসাবরক্ষক মো. সেলিম রেজা। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সেলিম রেজা অভিযোগ করেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করা হয়েছে। এতে তার ব্যক্তিগত সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরিবার ও সহকর্মীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অপকর্ম ঢাকতে এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত সত্য আড়াল করে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেলিম রেজা। একইসঙ্গে কোনো যাচাই-বাছাই ছাড়া এ ধরনের অসত্য তথ্য পরিবেশন না করার জন্য সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’

ঝিনাইদহে ভুল তথ্য পরিবেশনের প্রতিবাদে সাবেক হিসাবরক্ষকের সংবাদ সম্মেলন,

Update Time : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬