
শারমিন আরা
ঝিনাইদহ প্রতিনিধি:
১৫/১০/২০২৬
ঝিনাইদহে আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর ৩১ সদস্যবিশিষ্ট নতুন জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সংগঠনটির জেলা সভাপতি হাজী মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনা সুলতানা-র সঞ্চালনায় এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে হাজী মোঃ শামসুর রহমান সভাপতি, মোঃ নজরুল ইসলাম কার্যনির্বাহী সভাপতি এবং মিনা সুলতানা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
যুগ্ম সাধারণ সম্পাদক: শম্পা বেগম ও রত্না বেগম
সহ-সাধারণ সম্পাদক: মোঃ ইমদাদুল আলী
সাংগঠনিক সচিব: মেহেদী হাসান রকি
সহ-সাংগঠনিক সচিব: মোঃ সাইফুল ইসলাম
অর্থ বিষয়ক সচিব: রকিবুল হাসান রকিব (সহ-অর্থ: মোঃ আমির হোসেন ফয়সাল)
দপ্তর বিষয়ক সচিব: মোঃ সাইফুল
প্রচার বিষয়ক সচিব: মোঃ রিপন হোসেন (সহ-প্রচার: সাইফুর রহমান শাকিল)
তথ্যপ্রযুক্তি বিষয়ক সচিব: মোঃ সোহেল আরমান
আইন বিষয়ক সচিব: হাসান আল ইমাম
শিক্ষা বিষয়ক সচিব: শারমিন আক্তার শাপলা
ধর্ম বিষয়ক সচিব: মোঃ রশিদ মোল্লা
কৃষি ও কল্যাণ বিষয়ক সচিব: মোঃ রবিউল ইসলাম
নারী ও শিশু বিষয়ক সচিব: শারমিন আক্তার (সহ-সচিব: হাজেরা খাতুন)
আন্তর্জাতিক বিষয়ক সচিব: মোসাম্মদ লতিফা খাতুন (সহ-সচিব: মোঃ নুরজাহান বেগম)
ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সচিব: আব্দুল্লাহ আল মামুন
সাংস্কৃতিক বিষয়ক সচিব: মোহাম্মদ কামরুজ্জামান
সমাজ কল্যাণ বিষয়ক সচিব: মোহাম্মদ মামুন
সহ-সভাপতিবৃন্দ: লাইলী খাতুন, মকসুদুল মমিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আলিম ও মোহাম্মদ মেহেদী হাসান
কার্যকরী সদস্য: মোঃ রনি হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসক কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু বক্কর ও আসক জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাধারণ মানুষ যেন আইনি সহায়তা ও মানবাধিকার সেবা বিনামূল্যে পেতে পারে, সে লক্ষ্যে এই মানবাধিকার সংগঠনটি অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে।
সাধারণ সম্পাদক মিনা সুলতানা দীর্ঘদিনের পরিশ্রমের পর সফলভাবে কমিটি গঠন সম্ভব হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
Reporter Name 















