
শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ শহরের শহীদ মিনার এলাকা থেকে অপহরণ ও প্রতারণাসহ সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মিলন কুমার ঘোষকে আটক করেছে র্যাব। শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) শহরের শহীদ মিনারের সামনে থাকা পুলিশ বক্স এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন কুমার ঘোষ ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সাধন কুমার ঘোষের ছেলে। র্যাব জানায়, আটক মিলন কুমার ঘোষের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এসব মামলায় আদালত থেকে জারি করা ওয়ারেন্ট এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহ শহীদ মিনার সংলগ্ন পুলিশ বক্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
Reporter Name 

















