ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার তালতলা চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তালতলা চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রিজের ওপর একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে পাঁচটি রামদা ও তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ১. বিল্লাল হোসেন, পিতা—আবুল কাশেম, সাং—মনকশাইর। ২. মো. জুনায়েদ মিয়া, পিতা—জয়নাল মিয়া, সাং—চকচন্দ্রপুর। ৩. রাজু, পিতা—জাহাঙ্গীর মিয়া, সাং—তালতলা। ৪. মো. রুমান ভূইয়া, পিতা—মোহাম্মদ ভূইয়া, সাং—সৈয়দাবাদ। ৫. মনির (প্রকাশ কসাই মনির), পিতা—জালাল মিয়া, সাং—সৈয়দাবাদ। ৬. সুজন মিয়া, পিতা—আব্দুল হাকিম, সাং—মনকশাইর। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সবাই কসবা থানার অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কসবা থানা পুলিশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে,

কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার।

Update Time : ০৮:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬