
কামরুজ্জামান (কামরুল) নীলফামারী প্রতিনিধি :
২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষন পদ্ধতি (GPMS)এ গৃহিত ২০২৬-২৭ অর্থবছরে কর্মসম্পাদন পরিকল্পনার অংশ হিসাবে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জলঢাকায়। আজ মঙ্গলবার বিকাল ৪’৩০ টায় জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মেহাম্মদ নায়িরুজ্জামান। প্রধান অতিথী তার বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করেন। তিনি বলেন, যান্ত্রিক ও কর্মব্যাস্ত জীবনে মানসিক স্ট্রেস দূর করার জন্যে যে নিজেকে সময় দেয়া প্রয়োজন ও নিজের মন মানসিকতার যত্ন নেয়া প্রয়োজন সেটা সব সময় হয়ে ওঠে না। ব্যাপক কর্মব্যাস্ততার মাঝেও মানসিকভাবে সুস্থ থাকার জন্যে আজকের এই কর্মশালা অত্যন্ত সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
কর্মশালায় আত্মযত্ন কৌশলের উপায়সমূহ ও এর উপরে গুরুত্বপুর্ন আলোচনা করেন মানসিক স্বাস্থ বিশেষজ্ঞ জনাব ইমদাদুল হক তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, নীলফামারী জেলা পরিষদ। কর্মশালায় উপস্থিত উপজেলা প্রশাসনের সকল দপ্তরের দপ্তর প্রধানগণ ও গণমাধ্যম কর্মীবৃন্দ মানসিক স্বাস্থ্য ও আত্মযত্ন কৌশল সম্পর্কে হাতে কলমে শিক্ষা গ্রহন করেন। এ বিষয়ে ফ্যাসিলিটেটর জনাব ইমদাদুল হক তালুকদার প্রায় দুই ঘন্টাব্যাপী একটি সেশন পরিচালনা করেন। মানসিক স্বাস্থ্য বিকাশে এ ধরনের কর্মশালা আয়োজন করায় উপজেলা নির্বাহী অফিসার জনাব ডা. জান্নাতুল ফেরদৌস হ্যাপীকে ধন্যবাদ জানান কর্মশালায় অংশগ্রহনকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
Reporter Name 






