
মোঃ মাজেদুল ইসলাম, জেলা প্রতিনিধি জামালপুর৷
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন’কে বিজয়ী করার লক্ষে দিনরাত নিরলস প্রচার প্রচারণা গণসংযোগ ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে যাচ্ছে নেতাকর্মিরা৷
জামালপুর জেলা ছাত্রদলের সাবেক তুখোর ছাত্রনেতা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মন্জুরুল করিম সুমন নেতৃত্বে একঝাক নেতাকর্মি নিয়ে ধানের শীষের প্রার্থী’কে বিজয়ী করার লক্ষে দিনরাত প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন পাড়ামহল্লায় ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন৷
বিএনপি নেতা ও সাবেক মেম্বার দিদারুল আলম কালা,বিএনপি নেতা শিশির আহমেদ খান,ফারহান কিবরিয়া রকি সহ জেলা ও ওয়ার্ডের নেতাকর্মিদের নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় বাজারসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ,প্রচার মিছিল,উঠান বৈঠকে নির্বাচনী আলোচনা ও লিপলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।
নেতাকর্মিরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণই আগামীর পরিবর্তনের মূল চালিকাশক্তি।
গণসংযোগকালে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনসমর্থনের ভিত্তিতেই ধানের শীষ প্রতীকে জামালপুর সদর-৫ আসনে অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন আসন্ন নির্বাচনে বিজয় অর্জন করবে।
জেলা ও ওয়ার্ডের নেতাকর্মিদের নেতৃত্বে ধানের শীষ বিজয়ী করার লক্ষে জনগুরুত্বপূর্ণ এলাকা বাজারসহ আশপাশে গণসংযোগ ও প্রচার মিছিল লিপলেট বিতরণ কার্যক্রম বিরামহীন ভাবে চালিয়ে যাচ্ছেন।
এ সময় নেতাকর্মীরা ভোটাদের সাথে মতবিনিময় কালে তাদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষে ভোট আহ্বান করেন৷
বিএনপির প্রচারণায় নির্বাচনী বার্তা তুলে ধরে
নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, তরুণ সমাজ ও নতুন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আগামীর পরিবর্তনের মূল চালিকাশক্তি।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনসমর্থনের ভিত্তিতেই ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট শাহ মোঃওয়ারেছ আলী মামুন আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনে বিজয় অর্জন করবে।
Leave a Reply