ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০২:১৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১১ Time View
Print

​এন এস ফারুক,(স্টাফ রিপোর্টার) রংপুর। রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে আব্দুস সালাম (২৫) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ​আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাট কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম ওই এলাকার আনিছুল ইসলামের ছেলে। ​প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজিরহাট কলেজপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় আব্দুস সালামকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। ​আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানাসহ দণ্ডপ্রাপ্ত আব্দুস সালামকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ​অভিযান ও সাজা প্রদানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।”

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

Update Time : ০২:১৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬