ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View
Print

সওজ প্রকৌশলী স্পট ডেড নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাত বছরের শিশু কন্যা রুমাইসা জামান গুরুতর আহত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে নওগাঁ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন তারা। পথে হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। দুর্ঘটনায় তার সাত বছরের মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাশেদুজ্জামানের মরদেহ উদ্ধার করে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, রাশেদুজ্জামান তার একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার এভাবে চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। তার স্ত্রী সুস্থ আছেন। তবে ছোট মেয়ে রুমাইসা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে চালককে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মোস্তাসিন মামুন নওগাঁ।  ২০.০৯.২৬

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’

নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে

Update Time : ১০:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬