
মোঃ আঃ কুদ্দুস, পাড় তালা উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ মে) তালা উপজেলার শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ রেজাউল ইসলাম (চেয়ার) ও জগদীশ কুমার হালদার (হরিণ)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ জাহাঙ্গীর হোসেন (চশমা) ও মোঃ সজিবদৌলা (বই)। এছাড়া কোষাধ্যক্ষ পদে অংশ নেন অজয় কুমার দাশ (দেয়াল ঘড়ি) ও শেখ ফিরোজ আহমেদ (দোয়াত কলম)।
প্রকাশিত ফলাফলে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন এবং কোষাধ্যক্ষ পদে শেখ ফিরোজ আহমেদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে বিজয়ীদের শুভেচ্ছা জানান শিক্ষক নেতৃবৃন্দ ও উপস্থিত শিক্ষকরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্বাচন কমিশনার।
Reporter Name 


















