শিরোনাম :
দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার জামালপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী ওয়ারেছ আলী মামুন’কে বিজয়ী করার লক্ষে  মন্জুরুল করিম সুমনের নেতৃত্বে  নির্বাচনী প্রচারণা৷ জামালপুর সদর-৫ আসনের ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা৷ মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে “উপহার” বিতরণের অভিযোগ আমিনুল হকের ধানের শীষের বিজয় লক্ষ্যে সোনারগাঁও পৌরসভা বিএনপি নির্বাচনীয় সভা মায়ানমারগামী অবৈধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আটক ১০ লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেস বকশির জামাত ইসলামে যোগদান ঝিনাইদহের কোটচাঁদপুরে মেহেদি হাসান রনির গণজোয়ার! ধানের শীষের মিছিলে উত্তাল রাজপথ! কোটচাঁদপুর রাত্রের আধাঁরে দোকানে আগুনঃ ডালিয়া তিস্তা এলাকায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনে জনসমুদ্রে পরিনত। বগুড়া শেরপুর সীমাবাড়ী সেতেরা রব্বানী উচ্চ বালিকা বিদ্যালয়ের মা /অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে “উপহার” বিতরণের অভিযোগ আমিনুল হকের বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

মায়ানমারগামী অবৈধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আটক ১০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত

 

মো:মোজাম্মেল হক

কক্সবাজার জেলা প্রতিনিধি

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্রপথে মায়ানমারে সিমেন্ট পাচারের একটি বড় চালান আটকে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর যৌথ টহল দল সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের জন্য বহন করা বিপুল পরিমাণ সিমেন্ট উদ্ধার করা হয়।

অভিযানকালে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জনকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উপকূলীয় ও সামুদ্রিক সীমান্তে অবৈধ পাচার ও চোরাচালান বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com