ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে সাপ্তাহিক শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১১ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি:

ভোলা জেলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “পূর্ব চর চকিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসায়” এক সাপ্তাহিক শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান যুগে শিক্ষার কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ধর্মীয় জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হওয়া, নিয়মিত ক্লাস করা এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

এ সময় অত্র মাদ্রাসার শিক্ষঃক মোঃ জিয়াউদ্দিন স্যার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে পড়ালেখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। বিদ্যালয়ে কোনো প্রকার মোবাইল ফোন আনা যাবে না। মোবাইল ফোন শিক্ষার্থীদের পড়ালেখার মারাত্মক ক্ষতি করে এবং মনোযোগ নষ্ট করে দেয়।”

তিনি আরও বলেন, “প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে এবং প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার বিকল্প নেই।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হামদ, নাত, ইসলামী সংগীত ও বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভার পরিচয় তুলে ধরে। সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও অভিভাবকরা মাদ্রাসার এমন ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানান এবং শিক্ষার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা

লালমোহনে সাপ্তাহিক শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ১২:৩৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬